
স্টাফ রিপোর্টার॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের সামনে একটি বড় দূরদিন রয়েছে। আওয়ামীলীগ বিএনপির মূল নেতৃবৃন্ধকে সাজা দিয়ে কারাগারে রেখে দলের কিছু লোককে লোভ লালসা দিয়ে হাতে নিয়ে নির্বাচন দেয়ার পরিকল্পনা করছে। তারা মরহুম জিয়াউর রহমানের মাজার সরানোরও অপচেষ্ঠা চালাচ্ছে।
তিনি আরো বলেন আওয়ামীলীগ বর্তমানে টেষ্ট কেইস হিসেবে কয়েকটি কাজ হাতে নিয়েছে। এ সব টেষ্ট কেইসে কোনভাবে উত্তির্ণ যাতে না হতে পারে সে লক্ষে এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কারার আহবায়ন করে।

শনিবার ৩ ডিসেম্বর বিকেল ৩ টায় মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দনে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে এ কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জিবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এম এ মুকিত। এ ছাড়াও উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্ধ কক্তব্য রাখেন।
পরে শহরের শাহ্ মোস্থাফা সড়কস্থ সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানির বাসায় এক মতবিনিময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.