শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারে চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলা শহরতলী বঙ্গবীর রোডস্থ (আমজাদ আলী রোড) অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার ১৭ জুলাই সকাল ১০টার সময় উপজেলার বঙ্গবীর রোডস্থ (আমজাদ আলী রোড) অবস্থিত অত্র এলাকার ও বায়তুন নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে উদ্বোধন করেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলূম ফাদ্বীল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মাহবুব আহমদ সালেহ।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল কদ্দুস নিজামী।
উদ্বোধন শুরুতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রেমে মিলাদ কিয়াম করেন রুপসপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা হাফেজ জুনায়েদ আহমদ, এবং দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্ব মুসলিম উম্মাহ-র জন্য শান্তি কামনা করে দোয়া করেন ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল কদ্দুস নিজামী। বায়তুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে শতাধিক মানুষের মাঝে সিন্নি (তাবারুক) বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.