
এহসান বিন মুজাহির: শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও উপজেলা শিক্ষা অফিস শ্রীমঙ্গল এর আয়োজনে সোমবার ২৯ জুলাই সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশসহ প্রশাসন এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.