শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে এইডস বিষয়ক সচেতনতামুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ. টি এম আনোয়ার গাজীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটো, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। কর্মশালায় এইডস কিভাবে ছড়ায়, এর থেকে রক্ষা উপায় সম্পর্কে সকলকে অবিহিত করা হয়। সকাল ১০ থেকে অর্ধদিবস পর্যন্ত এই কর্মশালায় ইমাম, ছাত্র, শিক্ষক সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.