
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মধুর দোকান এলাকায় সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। ঘটনাটি ঘটে শুক্রবার ৯ আগষ্ট সকাল ১১ টার দিকে। তাৎক্ষণিক আহতদের তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে গুলিবিদ্ধ হয়ে চেয়ারম্যান সানা আহত হন। পরে থাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.