
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানে শেষ হয়েছে ছয় দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব। অনুষ্ঠান মঙ্গলঘট স্থাপন, মঙ্গলদীপ প্রজ্জ্বলন, সংগীতময় ভাগবত আলোচনা, শ্রীমৎভগবত গীতা আলোচনা, ২৪ প্রহর হরিনাম সংকীর্তন, মহা প্রসাদ বিতরণ ও ধর্ম আলোচনা।
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ধর্ম আলোচনায় উৎসব পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার তাঁতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক ডাক্তার সত্যকাম চক্রবর্তী। এ সময় আরো উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শয়ন তাঁতি, সাংগঠনিক সম্পাদক স্বপন তাঁতি ও উপদেষ্টা মানস মাদ্রাজি।এই মহোৎসব উপলক্ষে বসেছিল বিশাল মেলা। ৬ দিন ব্যাপী উৎসবে লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.