
বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বন্যা পরিস্থিতি আজো উন্নতির দিকে। এদিকে নদীর পানি কমার পর পর ভেঙ্গে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড।
অন্যদিকে জেলার দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানেরও ত্রান সহায়তা অভ্যাহত রয়েছে। সকালে জেলার শ্রীমঙ্গল হাইল হাওর পাড়ের বরুনা গ্রামে শ্রীমঙ্গল রোটারী ক্লাবের সহযোগীতায় দ্ইু শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেন যুক্তরাজ্য ও আমেরিকা প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী খসরু মিয়া, ব্যবসায়ী শিবলী মিয়া, পৌরস মিয়া ও রোটারিয়ান মশিউর রহমান রিপন ও রোটারিয়ান বিকুল চক্রবর্তী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.