
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাফর নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার ১ সেপ্টেস্বর সকালে বড়লেখায় উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু জাফর ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।
স্বজনরা জানান, আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান। এসময় তিনি খামারের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
নিজবাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য সাজু আহমদ রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করে নিয়ে যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.