
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে শ্রীমঙ্গলে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিক সাধু যোসেফ ক্যাথলিক মিশনের (পুরাতন নটরডেম স্কুল) হলরুমে কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
কারিতাস সিলেট অঞ্চলের এসডিবিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, সিনিয়র সাংবাদিক দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, সাংবাদিক রুপম আচার্য্য, শিমুল তরফদার, সাংবাদিক পিন্টু দেবনাথ, মোনায়েম খাঁন, সাজু মারছিয়াং, এসডিবিবি প্রকল্পের এনিমেটর বনিফাস লিটন সরেং প্রমুখ।
সভায় সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ, এবং ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের কার্যকরী নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.