
স্টাফ রিপোর্টর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুড়ী উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে “ফ্রি ব্লাড ক্যাম্পিং” অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় জুড়ী টি এন খানম ডিগ্রি কলেজ মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পিং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সমাজ কল্যাণ সম্পাদক ও ৮ নং গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব সাইফুলর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জব্বার, উপজেলা ছাত্রদলের সদস্য ও সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন, সদস্য জাবেল খান, জাকারিয়া নিশাদ, জুয়েল আহমদ, দেওয়ান আরিয়ান, মাজারুল ইসলাম। পশ্চিম জুড়ী ছাত্রদল সভাপতি ফাইমুল ইসলাম ইমন, জাফলনগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান, সাগরনাল ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,আরমান রাব্বি নয়ন, সহ কলেজের সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
এতে ২৭৬ জনের ব্লাড গ্রুপ নির্নিয় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.