
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কর্ণিগ্রাম এলাকায় একটি পিকআপের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে।
৭ ডিসেম্বর বুধবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম ইতি রানী দেব। সে রাজনগর ডিগ্রি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে পড়ত। সে রাজনগরের কলাগাঁও গ্রামের মঞ্জুলাল দেবের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ইতি রানী দেব একটি অটোটেম্পোতে করে বাড়ি যাচ্ছিল। অটোটেম্পোটি উপজেলার কর্ণিগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোটেম্পো থেকে পড়ে ঘটনাস্থলেই ইতি রানী দেব মারা যায়। আর পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.