
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার হাকালুকি হাওর পাড়ের মুর্শিদাবাদকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
৭ ডিসেম্বর বুধবার পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সভা ও শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি ক্রেল প্রকল্পের উদ্যোগে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে ও ক্রেল প্রকল্প-সিএনআরএস’র সাইট অফিসার তেীহিদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাশ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.