শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার ২৭ অক্টোবর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও এসআই শ্যামল কুমার নন্দী, এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর ৯১/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার ক্লোনেল চা বাগানের মৃত মেঘনাথ গোয়ালার ছেলে স্বপন গোয়ালা (২৭) ও সিআর ০৩/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামি মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকার আব্দুস ছমেদ এর ছেলে আব্দুল জলিলকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.