
স্টাফ রিপোর্টার॥ ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরন পণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিল। মুক্তিযোদ্ধাদের বহুমূখী মরন পন লড়াই ও ভারত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৮ ডিসেন্বর ভোরে মনুব্রীজ সহ বিভিন্ন স্থাপনা পাক বাহিনী ধংশ করে তারা পালিয়ে যায়। এর পর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।
পরে এক বিজয় মিছিল জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে শহর প্রদক্ষিণ করে। মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো দিনব্যাপী আলোচনা সভা সহ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.