
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ৫ নভেম্বর দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ এর নেতৃত্বে নেতাকর্মী স্বেচ্ছাশ্রম দেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ চৌধুরী শাহান,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ঝুমা,পৌর শাখার আহ্বায়ক ইহাম মোজাহিদ, সহ-সাধারণ সম্পাদক শেখ মুহিত,রাজ্জাক আহমদ রাজু, ফুয়াদ হাসান দুরুদ, রাহিম আহমদ, অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী তাসনিফ ফারদিন,সৈয়দ আসেফ,দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সালেহ আহমদ এহসান প্রমুখ।
নেতৃবৃন্দ জানান ছাত্ররাজনীতির ব্যাপক পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচক ভাবে দেখছে। অপরাজনীতি ও সন্ত্রাসের পথ পরিহার করে ছাত্রদলের সকল ভালো উদ্যোগে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচক রাজনীতির মাইলফলক হিসেবে গণ্য করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.