
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩জন আটক হয়েছে। শনিবার ১৬ নভেম্বর শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন ও এসআই সুব্রত চন্দ্র দাস সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআর নং-৫০৫/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার মাজদিহী গ্রামের শেখ আজাদুর রহমান এর ছেলে শেখ রাশেদ আহমদ, জিআর ০৯/২২ (শ্রীঃ) এর ওয়ান্টেভুক্ত আসামি শ্রীমঙ্গল শহরতলীর মুসলীমবাগ এলাকার সাজু মিয়ার ছেলে বাছিরুল ইসলাম চয়ন, জিআর ৩১৫/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কায়ূমের ছেলে টিপু মিয়াকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.