
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বুধবার ২৭ নভেম্বর বিকেলে শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল বাসিত এর বাড়িতে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখে আব্দুল বাসিতের পরিবারের সদস্যসহ অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ির মালিক আব্দুল বাসিতের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়রা সাপটিকে দেখে এটিকে মারার প্রস্তুতি নেয়। এক পর্যায়ে আব্দুল বাসিত সাপটিকে মৃত্যুও হাত থেকে রক্ষা করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাপটিকে বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.