
স্টাফ রিপোর্টার॥ আর্ন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারে বেগম রোকেয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.