
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে। রোববার ১ ডিসেম্বর শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের মন্দিরগাঁও গ্রাম থেকে জিআর ৩৩৮/১৯ (শ্রীঃ) এর ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বশির মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত বশির মিয়া মন্দিরগাঁও গ্রামের উসমানি উল্লাহর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.