
আব্দুর রব॥ বড়লেখা রেলওয়ে যুবকসংঘ মাঠে ১০ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্ববধানে মাসব্যাপি বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। ১০ জানুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শুভ্র কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান আহমদ, মেলার ম্যানেজার হাসান আলী প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.