
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থানার এএসআই মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রাম থেকে জিআর ২৬৮/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি প্রদীপ সরকার (৪৯) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত প্রদীপ সরকার রুস্তমপুর গ্রামের অন্নদা সরকারের ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.