রাজনগরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের কর্ণিগ্রামের ময়নার দোকান সামনে ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেটগামী একটি মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন রাজনগর উপজেলার একামধু গ্রামের আকলিছ মিয়ার ছেলে পাভেল রহমান (২৫), হংসপাড়া গ্রামের বারেন্দ্র দেবের ছেলে বিশ্বদেব (২০)। আহত তিনজনের নাম জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
রাজনগর থানার ভারপ্রপাপ্ত কামরুল হাসান সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
রাজনগরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের কর্ণিগ্রামের ময়নার দোকান সামনে ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেটগামী একটি মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন রাজনগর উপজেলার একামধু গ্রামের আকলিছ মিয়ার ছেলে পাভেল রহমান (২৫), হংসপাড়া গ্রামের বারেন্দ্র দেবের ছেলে বিশ্বদেব (২০)। আহত তিনজনের নাম জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
রাজনগর থানার ভারপ্রপাপ্ত কামরুল হাসান সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.