স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার দেওয়ানদীঘির পার হইতে শমসেরনগর মুখী ফিডার রাস্তা দিয়ে ৩ টনের অধিক ভারী যানবাহন চলাচলে আপত্তি করে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আবেদন করেন এলাকাবাসী।
লিখিত অভিযোগে তারা বলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দেওয়ানদীঘির পার হইতে শমসেরনগর মুখী ফিডার সড়কটি সরকারের বিশেষ বিবেচনায় পাকা করণের কাজ চলছে। সড়কটির কাজ হালকা থাকায় ভারী যানবাহনে চলাচলের উপযোগী নয়। রাস্তাটির কাজ শেষ হওয়ার পূর্বেই ১০-১৫ টন ওজনের ভারি গাড়ী দিয়ে রাত্রিবেলা তারাপাশা দিয়ে মনুনদী হইতে বালিবহন করে রাস্তাটি ক্ষতি সাধন করা হচ্ছে। এইভাবে গোপনে রাত্রিবেলা ভারী যানবাহনে মালামাল নিয়া পরিবহন করিলে রাস্তাটি খারাপ হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বারবার আপত্তি করা সত্বেও, বালি সিন্ডিকেট বাহিনী দিনের বেলার পরিবর্তে রাত্রি বেলা ড্রাম ট্রাক ব্যবহার করে এই বালি পরিবহন করে। এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী করেন ভারী যানবাহন চলাচল না করার জন্য প্রয়াজনীয় পদক্ষেপ নিতে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.