
স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন সংঘঠন মৌলভীবাজার শহরে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৩ ডিসেম্বর মঙ্গলবার দূপুরে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) উপলক্ষে সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) দরগাহ শরীফের মোতায়াল্লী সৈয়দ খলিল উল্লাহ ছালিক জুনেদ এর নেতৃত্বে দরগাহ প্রাঙ্গন থেকে এক বর্ণঢ্য র্যালী বের হয়।

একই সময়ে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ আল্লামা ফয়জুল ইসলাম এর নেতৃত্বে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:)উপলক্ষে একটি র্যালী বের হয়। এছাড়াও বেশ কয়েকটি মাদ্রসার শিক্ষক-ছাত্র পৃথক ভাবে র্যালী বের করেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে পবিত্র দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.