নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী ও ৬০ ঘন্টা হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ২৬ অক্টোবর শনিবার দূপুরে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে পশ্চিম বাজার গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন বাদশা, মোয়াজেম হোসেন মাতুক, মিজানুর রহমান মিজান, ফয়সল আহমদ, জেলা ছাত্র দলের আহবায়ক জাকির হোসেন উজ্বল, কাউন্সিলর স্বাগত কিশোর চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, নির্দলীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না। তারা অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবী জানান।
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী ও ৬০ ঘন্টা হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ২৬ অক্টোবর শনিবার দূপুরে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে পশ্চিম বাজার গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন বাদশা, মোয়াজেম হোসেন মাতুক, মিজানুর রহমান মিজান, ফয়সল আহমদ, জেলা ছাত্র দলের আহবায়ক জাকির হোসেন উজ্বল, কাউন্সিলর স্বাগত কিশোর চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, নির্দলীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না। তারা অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবী জানান। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.