
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস ।
১৪ ডিসেম্বর বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১-রে শহীদ বুদ্ধিজীবিদের সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান , উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন আহমদ, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধের আলোকচিত্র সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী প্রমুখ। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যাললে এ বিষয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.