
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
বুধবার ২৬ মার্চ শ্রীমঙ্গল থানার এএসআই আওলাদ হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: জাফর আলী (৫২) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো: জাফর আলী বাঘাসুরা গ্রামের মৃত সামাদ অরফে ছমেদ এর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.