
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা শাহ নিমাত্রা (রহ:) এর মাজারে ওরসের নামে নাচ গান ও অশ্লীলতা- বেহায়াপনার প্রতিবাদে উপজেলার তৌহিদি জনতা নাইট চৌমুহনী চত্বরে শুক্রবার ১১ এপ্রিল এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে উপজেলার তৌহিদী জনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, অধ্যাপক বদরুল ইসলাম, ব্যাংকার এম এ আক্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল আউয়াল, হাফিজ আব্দুন নুর ও আব্দুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.