স্টাফ রিপোর্টার॥ আদর্শ এলাকা গঠনের লক্ষ্যে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন, জাগো শাহবন্দর ইউকে শাখা আয়োজিত এবং শাহবন্দর যুব সংস্থার (শায়ুস) সহযোগিতায় তিন শতাধিক শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কুঞ্জ কমিউনিটি সেন্টারে শীতার্ত মানুষদের মধ্যে অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জাগো শাহবন্দর ইউকে শাখা নেতৃবৃন্দ। শাহবন্দর যুব সংস্থার (শায়ুস) সভাপতি মোঃ শাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সস্পাদক রেজাউল করিম নয়ন এর পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে আগত অতিথি আনসার আহমদ,মোসাহিদ আহমদ, টিপু আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহেল আহমদ চৌধুরী, জামাল আহমদ,খালেদ চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.