
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার পল্লিবিদ্যুত সমিতি (মৌপবিস) শ্রীমঙ্গল সিন্দুরখান সাব জোনাল অফিসে কর্মরতা লাইনম্যান গ্রেড-১ মো: সোহেল (৩০) কে মারধরের ঘটনায় আমিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
১৫ এপ্রিল মঙ্গলবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/অলক বিহারী গুণ অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে আমিনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আমিন সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। এসময় পুলিশ গ্রেপ্তারকৃত আলামিনের হেফাজত থেকে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ৭ এপ্রিল সিন্দুরখাঁন সাব জোনাল আফিসের লাইনম্যান শাহীন গ্রহকের অভিযোগ নিরসনের অফিস থেকে সাইটে যাবার সময় আমিন তার মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝে উঠার আগেই হামলা করে তাকে আহত করে। এসময় সোহেল এর কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পল্লীবিদ্যুতের এজিএম (প্রশাসন) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি আমিনকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ((ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.