
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের পর্যটন শহর শ্রীমঙ্গলে যত্রতত্র ভাবে গড়ে উঠেছে হোটেল-রিসোর্ট ব্যবসা। আর এসব রিসোর্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে রমরমা দেহ ও মাদক ব্যবসা। গত কয়েকমাস আগেও শহরের একটি রিসোর্ট থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় নারী-পুরুষকে আটক করেছিল পুলিশ। এছাড়া রমজান মাসে অভিযা চালিয়ে শহরের হবিগঞ্জ রোডের একটি আবাসিক হোটেল থেকে এক নারীকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে পাহাড়ী এলাকার একটি রিসোর্ট থেকে বেশ কয়েকজন যুবক-যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ।
২৩ এপ্রিল রাতেও শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার ভানুগাছ রোডের ‘লন্ডন রেষ্ট হাউস’ থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ যুবক-যুবতীতে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি পর্যটন নগরী শ্রীমঙ্গলের যেসব হোটেল রিসোর্টে দেহ ও মাদকের ব্যবসা চলছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.