
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেল লাইন পরাপারের সময় ফার্মেসী ব্যবসায়ী দীনেশ সরকার ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
২৬ এপ্রিল শনিবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী দীনেশ সরকার গুরুতর আহত হন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ওই ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মওদুদ হাওলাদার। তিনি জানান, নিহত ব্যক্তির বাড়ি মৌলভীবাজারে বলে জানা গেছে। নিহতের আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.