
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে নিজ বাসস্থান ছেড়ে লোকালয়ে এসে এক বাড়ির উঠানে জাম্বুরা গাছে ঝুলছিল অজগর সাপ। বাড়ির লোকজনের চোখে পড়তেই সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দিলে গাছে ঝুলন্ত অবস্থা থেকে অজগরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, ২৮ এপ্রিল সোববার রাতে উপজেলার জেটি রোডের মিন্টু মিয়ার বাড়ির উঠানে জাম্বুরা গাছে অজগর সাপটি দেখে লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে আমরা দ্রুত গিয়ে গাছের উপর থেকে অজগর সাপটিকে উদ্ধার করি। তিনি জানান, সাপটি একটি বাচ্চা সাপ। পরে এটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের ওয়াল্ড লাইফ স্কাউট তাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.