
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের প্রায় দেড় কোটি মানুষের জনমতকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার চারটি প্রদেশের যে প্রস্তাবনা করা হয় তা সিলেট অঞ্চলের মানুষের প্রতি চরম বৈষ্যমের বহিঃ প্রকাশ ঘটেছে।
শনিবার ৩ মে সৈয়দ মুজতবা আলী রোডের বাংলারদিন কার্যালয়ে অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জালালাবাদ প্রদেশ গঠনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, গণতন্ত্র মঞ্চ মৌলভীবাজার জেলা সম্পাদক এম.এ রহিম, প্রভাষক শামীম আহমদ, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, সৈয়দ মাহমুদ আলী, শেখ আব্দুল মুহিত, মামুনুর রশীদ চৌধুরী মসু, কবি পুলক কান্তি ধর, আবুল কালাম আজাদ, এশিয়া বাণীর সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ।
সভাশেষে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে লক্ষ্যে মৌলভীবাজার জেলায় একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
নিম্নে কমিটিতে যারা রয়েছেন : প্রধান উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, উপদেষ্টা অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ ইকবাল, প্রধান সমন্বয়কারী বকসি ইকবাল আহমদ, সমন্বয়ক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এম এ রহিম, আ.স ম সালেহ সোহেল, সৈয়দ কামাল আহমদ বাবু, মো: ময়নুল ইসলাম চৌধুরী, শেখ আব্দুল মুহিত, আবুল কালাম আজাদ, এডভোকেট ইকবাল, আনছার আহমদ লেচু, দুরুদ আহমদ, আহসান চৌধুরী সুইট, মাহমুদুল হাসান, রফিকল হাসান চৌধুরী বকুল, শেখ তাজুল ইসলাম, মাহবুবুর রহমান রাহেল, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক শামীম আহমদ, কবি পুলক কান্তি ধর, শিবপ্রসন্ন ভট্ট্যাচার্য, প্রকৌশলী, সুলতান হোসেন,বকসি আক্তারুজ্জামান লিটন, আতাউর রহমান চৌধুরী, এড.বদরুল হোসেন চৌধুরী (মুকুল), মৌলানা মকবুল হোসেন খান, চৌধুরী মোহাম্মদ মেরাজ , বুলবুল খান, মামুনুর রশীদ চৌধুরী মসু, সৈয়দ মাহমুদ আলী, বেনু চক্রবর্তী, মামুনুর রশিদ তরফদার, কাওছার ইকবাল, রেজাউল আহমদ, মো: সাজিদ মিয়া, মেরাজ আলী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.