
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর থানার আপার কাগাবলা ইউনিয়নের গোপলা নদীতে ২০২০ সালের ২৮ জুলাই অজ্ঞাত (৫০) ব্যক্তির বস্তাভর্তি লাশ উদ্ধার করা হয়। গত ৫ বছরেও লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
মামলাটি বর্তমানে মৌলভীবাজার পিবিআইয়ে তদন্তাধীন। পিবিআইয়ের ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, ৫ বছর আগে লাশ উদ্ধারের সময় মৃতের পরনে সবুজ রংয়ের হাফ প্যান্ট ও গলায় চেক গামছা ছিলো। লাশের পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করে তিনি লাশের পরিচয় পাওয়া গেলে তাকে মুঠোফোনে জানানোর অনুরোধ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.