
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের নতুন বাজারের কলা বাজার থেকে একটি বিষধর পিট-ভাইপার সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার ৭ মে রাত ৮টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজারের কলা বাজারে পিট ভাইপার সাপটিকে দেখতে পান বাজারে আসা লোকজন। সাপটি দেখে বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাজারের ব্যবসায়ীরা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ ব্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দিলে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.