
আব্দুর রব : বড়লেখায় বজ্রপাতে চা শ্রমিক মহিলা লীলা শীলের মৃত্যু ঘটেছে। গত ৮ মে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মেঘের সাজ দেখে বাড়ির পাশের টিলা থেকে গৃহপালিত গরু আনতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। প্রতিবেশিরা মাটিতে লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
নিহত লীলা শীল (৪১) নিউ সমনবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক বিক্রম শীলের স্ত্রী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে।
বড়লেখা থানার ওসি মো: আবুল কাশেম সরকার জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি চেয়ে আবেদন করেন। অনুমতি পাওয়ায় ময়না তদন্ত ছাড়াই সন্ধ্যায় নিহতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.