
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ মে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।
সভায় জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
কল্যাণ সভার পর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয় অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল প্রমুখ।
এছাড়াও জলা পুলিশের সকল ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.