
আব্দুর রব : বড়লেখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আর.কে লাইসিয়াম স্কুল বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল।
বৃহস্পতিবার ২২ মে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মোডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। বিচরকের দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, প্রভাষক জসিম উদ্দিন ও সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ সিংহ।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় বক্তব্য দেন পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক বিশ্বতোষ চক্রবর্তী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.