
কমলগঞ্জ প্রতিনিধি : জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে এম এ মুহিতকে মনোনীত করা হয়েছে।
২০২৪ সালের ২৮ ডিসেম্বর জিসপের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়।
এম এ মুহিতকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমান, সিলেটের গর্ব ডা. জুবাইদা রহমান, জিসপ সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এমন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পাওয়া এম এ মুহিতের প্রতি কমলগঞ্জবাসীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.