
রাজনগর প্রতিনিধি : ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজনগরে দূর্নীতি বিরুধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় ও রাজনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাজনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো: জিল্লুল হকের সভাপতিত্বে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরুজা হাবীব শাপলা।
২৯ মে বৃহস্পতিবার দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শংকর দলাল দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জুলফিকার আলম, মৌলানা মফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো: তোফায়েল আহমদ, রাজনগর সরকারূ কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দীন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেট ছিলেন বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজনগর মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২য় স্থান অধিকার করে করিমপুর খলাগাও করিমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.