শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুরা পেলো ঈদের নতুন পোশাক।
বুধবার ৪ জুন বিকেলের শহরের রেলওয়ে স্টেশন এলাকায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদ আলীর উদ্যোগে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)র সহযোগিতায় এই নতুন কাপড় তুলে দেওয়া হয়। ঈদের আগে নতুন কাপড় পেয়ে হাসি ফুটে উঠে শিশুদের মুখে।
নতুন কাপড় বিতরণকারে ভিডিও কনফারেন্স এ উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝাড়ু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.