
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক হবিঘঞ্জ জেলার শায়েস্থাগঞ্জের রফিক মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২২)।
রোববার ৮ জুন বেলা ৩টারদিকে উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ভ্যানের সাথে মোটরসাইকেল এর ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী দুলাল মিয়া গুরুতর আহত হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুলাল মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনস্পেক্টর সুমন কুমার চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.