
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে জড়িয়ে আহত একটি লজ্জাবতী বান উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। বানরটিকে চিকিৎসা সেবা দিয়ে স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ১০ জুন সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের সুবহান মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে বিদ্যুতায়িত হয়ে লজ্জাবতী বানরটি আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্য ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত বানরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বন দেব সজল।
সজল দেব জানান, বিদ্যুতায়িত হয়ে বানরটি গুরুতর আহত হয়। উদ্ধারের পর বানরটিকে শ্রীমঙ্গল প্রাণীসম্পদ দপ্তরের ভেটেনারি হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.