
স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে রিয়াজুউল হক তন্ময় (২৮) নামের এক ছাত্রলীগ কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৭ জুন বিকেলে শহরের কোর্ট মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজুউল হক তন্ময় মৌলভীবাজারের কাঁজিরগাও এলাকার রেজাউল করিমের ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হিরণ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.