
স্টাফ রিপোর্টার॥ ব্র্যাক ভৈরবগঞ্জ শ্রীমঙ্গল আয়োজিত এবং গিয়াসনগর গ্রাম দরিদ্র বিমোচন কমিটির উদ্যোগে ২০০ শতাধিক শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
১৯ ডিসেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষদের মধ্যে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। গিয়াসনগর গ্রাম দরিদ্র বিমোচন কমিটির সভাপতি জুনেদুর রহমান এর সভাপতিত্বে এবং ব্র্যাক অতি দরিদ্র কর্মসুচির শাখা ব্যবস্থাপক লিটন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক অতি দরিদ্র কর্মসুচির মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম, গিয়াসনগর মহিলা ইউপি সদস্য নেভী বেগম, গিয়াসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী রানী দাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিক চক্রবর্তী, বদিউজ্জামান,লুৎফুর রহমান,সফিক মিয়া,আব্দুল গনি,আশিক মিয়া,,মাফিক মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.