
জুড়ী প্রতিনিধি : ইসলামিক ফাউণ্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জুড়ুী উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৯ জুন দুপুরে জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হলরুমে কমিটির সভাপতি মাও ফয়জুল ইসলাম এর সভাপতিত্বে ইফার শিক্ষক মাঃ নজরুল ইসলাম খামিছ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মউশিক কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য মাও লোকমান খান নবীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মা: সাইদুল ইসলাম, ইফার শিক্ষক মো: ইস্রাফিল, সহ সাধারণ সম্পাদক হাফিজ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান, কোষাধ্যক্ষ হাফিজ হাফিজুর রহমান, মা: শিহাব উদ্দিন, মা: সালাহ উদ্দিন।
উপস্থিত ছিলেন ইফার শিক্ষক মফিজ আলী, মিরাজ উদ্দিন, আব্দুল করিম, আয়াজুল ইসলাম, জাকারিয়া আহমদ, আব্দুল কাদির রুবেল, রিয়াজ উদ্দিন ময়না, আজিম উদ্দিন, আব্দুল জলিল প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মাঃ ফয়জুল ইসলাম কে সভাপতি ও মাঃ নজরুল ইসলাম খামিছ কে সাধারণ সম্পাদক এবং মাঃ শিহাব উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা মউশিক কল্যাণ পরিষদের ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.