
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু ব্যাক্তিগত কারনে কানাডা অবস্থান করায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পৌরসভার দ্বায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র কাজী আব্দুল করিম। তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত জনগনের সুবিধার্থে অনান্য কাউন্সিলারদের নিয়ে অফিসেই কাজ করেন। এতে পৌরবাসী উপকৃত হচ্ছেন। এবস্থায় মঙ্গলবার বিকেলে পৌর এলাকার কলেজ রোডবাসী তাকে অভিনন্দন জানাতে গেলে ভারপ্রাপ্ত মেয়র ও অনান্য কাউন্সিলার বৃন্দ তাদের ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন মিল্লাদ হোসেন, আলকাছ মিয়া, মীর এম এ সালাম ও সুদীপ বিশ্বাস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.