মৌলভীবাজার সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

July 23, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজউদ্দিন

উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান, জেলাা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের নায়েবে  আমির প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, ডা. বর্ণালী পাল, একাটুনা ইউপি চেয়ারম্যার (ভারপ্রাপ্ত) সৈয়দ রুমেন আলী, মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মো: ইমরান হোসেন, নাজিরাবাত ইউপি চেয়ারম্যানন আশরাফ উদ্দিন আহমদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

সভায় এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com