পশ্চিমবাজারে চালের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪টি প্রতিষ্ঠানে জ/রিমানা

July 27, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসকের নির্দেশে ২৪ জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

চালের অতিরিক্ত মূল্য নির্ধারণ ও বিক্রির অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন  ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মো: আল আমিন।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স সোহেল ট্রেডার্স ২৫ হাজার টাকা, মেসার্স হায়দার এন্টারপ্রাইজ ১০ হাজার টাকা, মেসার্স নিউ মোস্তাকিম আলী ১০ হাজার টাকা, মেসার্স এ আর খান ব্রাদার্স ১০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com